,

ঐশ্বরিয়ার ‘বেগুনি ঠোঁট’ নিয়ে সোনমের মন্তব্য

sonam-aishwariyaবিনোদন ডেস্ক : ২০০৯ সালে ঐশ্বরিয়া রাই বচ্চনকে একবার ‘আন্টি’ বলে সম্বোধন করেছিলেন সোনম কাপুর। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া সে সময় বিষয়টা মোটেও ভালোভাবে নেননি। সোনম বুঝি আবারও তাঁর এই ‘জ্যেষ্ঠ’ সহকর্মীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিতে যাচ্ছেন। তা না হলে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাইয়ের বেগুনি ঠোঁট নিয়ে মন্তব্য করার কী দরকার ছিল তাঁর? সোনম মনে করেন, আলোচনায় থাকার জন্যই নাকি ঐশ্বরিয়া কানের লাল গালিচায় ‘অন্য রকম’ রঙের এক লিপস্টিক বেছে নিয়েছিলেন।

ঐশ্বরিয়ার বেগুনি ঠোঁট থেকে নিন্দুকেরা যখন অন্যদিকে মন দিতে শুরু করেছে, তখনই সোনম বলে বসলেন, ‘সাজ, ফ্যাশন—এই সবকিছু তো মানুষ আলোচনায় থাকার জন্যই করে। এদিক থেকে ঐশ্বরিয়া সফল। কারণ, আমার মনে হয় তিনি আলোচনায় থাকার জন্যই এমন এক রঙে ঠোঁট রাঙিয়েছেন। আমি তো এর আগে বেগুনি লিপস্টিক, এমনকি কালো লিপস্টিকও দিয়েছি। তখন তো এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমার মনে হয় না ঐশ্বরিয়া সেদিন লরিয়ালের জন্য হেঁটেছিলেন।’
কান চলচ্চিত্র উৎসব শেষ হয়ে গেলেও শেষ হচ্ছে না এবারের আসরে ঐশ্বরিয়ার ‘বেগুনি ঠোঁট’ নিয়ে আলোচনা–সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই সাজ নিয়ে হাসি-তামাশা করে লোকে ভরিয়ে ফেলেছেন। এদিকে উৎসবে এবার সোনম কাপুরও হাজির ছিলেন। ফ্যাশন সচেতন এই তারকার দারুণ সব পোশাক সবারই নজর কেড়েছে। কুড়িয়েছে অনেক প্রশংসাও।
প্রসঙ্গত, ঐশ্বরিয়া ও সোনম দুজনই প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়ালের শুভেচ্ছাদূত হিসেবে প্রতিবার কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পান। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে