,

সিএমএইচে স্পিকার, শয্যাপাশে প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে দেখতে যান।প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন জানান, অসুস্থ স্পিকারকে দেখতে শেখ হাসিনা আজ সোমবার রাতে সিএমএইচে যান এবং তাঁর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।

pm-cmh-speaker

 

শেখ হাসিনা উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত রোগ মুক্তি কামনা করেন।ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার থেকে সিএমএইচের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।শনিবার রাতে স্পিকার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা