,

নির্বাচক কমিটিতে আসছেন হাথুরুসিংহে

 

স্পোর্টস ডেস্ক :বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকেও নির্বাচক কমিটিতে আনার পরিকল্পনা চলছে। বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই নাকি ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এবার খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করলেন। আজ সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘হাথুরুসিংহেকে নির্বাচক কমিটিতে নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। তবে কোচ ও নির্বাচকদের মধ্যে সমন্বয় বাড়াতেই তাঁকে এই কমিটিতে নেওয়ার আলোচনা চলছে। তা ছাড়া এই শ্রীলঙ্কান কোচকে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আরো বেশি সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।’

 

icg2YibjIjkA

২০১৪ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পান সাবেক এই লঙ্কান ক্রিকেটার। তাঁর অধীনে গত প্রায় দেড় বছর ধরে দারুণ সাফল্য পাচ্ছে দল। তাঁর প্রতি আস্থায় তাই হয়তো নতুন আরেকটি দায়িত্ব দেওয়া হতে পারে।

গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে হাথুরুসিংহের অধীনেই বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠে সাড়া ফেলে দিয়েছিল। এরপর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে চমকে দেন মাশরাফিরা। তারই ধারাবাহিকতায় এ বছরের শুরুতে ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ দল। যাতে পেছনে থেকে ভূমিকা রেখেছেন এই লঙ্কান কোচ।

এদিকে বাংলাদেশ দলের ভারত সফরকে নিয়ে সিদ্ধান্ত জানাতে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে তিনি বলেন, ‘ভারত সফরের সিদ্ধান্ত জানতে আমাদের আরো দশ-বারো দিন অপেক্ষা করতে হবে। এই বিষয়ে আলোচনা চলছে।’

প্রসঙ্গত, এ বছরের জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার টেস্টের একটি সিরিজ খেলার কথা ভারতের। সে ক্ষেত্রে বাংলাদেশ দলের ভারত সফর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এফটিপি অনুযায়ী এক টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের এই বছর আগস্টে ভারত সফর করার কথা ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা