,

স্কুলগুলোতে ইসলাম শেখানোর আহ্বান জার্মান পাদ্রির

 

আন্তর্জাতিক ডেস্ক :তরুণ মুসলিমদের উগ্রপন্থা থেকে দূরে রাখতে সব সরকারি স্কুলে ইসলাম শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন জার্মান প্রোটেস্টেন্ট গির্জার প্রধান বিশপ হেনরিখ বেডফোর্ড-স্ট্রম। স্থানীয় একটি দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

dua-দোয়া

হেইলব্রোনার স্টিমে পত্রিকাকে দেয়া ওই সাক্ষাৎকারে বেডফোর্ড-স্ট্রম বলেন, জার্মানির স্কুলগুলোর ক্লাসে ইসলাম বিষয়ে অতিরিক্ত শিক্ষাদান মুসলিম তরুণদের নিজেদের ধর্ম এবং অন্য ধর্ম সম্পর্কে সমালোচনামূলক জ্ঞানার্জনের সুযোগ দেবে। জার্মানির গণতান্ত্রিক সংবিধানের সঙ্গে সব ধর্ম বিশ্বাসের অবশ্যই সঙ্গতি থাকা দরকার বলেও মনে করেন তিনি।

 

সব ধর্মের ক্ষেত্রেই সহিষ্ণুতা, ধর্মীয় স্বাধীনতা, নীতিবোধের স্বাধীনতার প্রয়োগ থাকা দরকার বলে মন্তব্য করেন বেডফোর্ড-স্ট্রম। তিনি বলেন, ইসলাম শিক্ষার বিষয়ে জার্মানির বিভিন্ন ইসলামি সংস্থার এগিয়ে আসা উচিৎ। মুসলিমরা নিজেদের জার্মানির স্পষ্ট অংশীদার হিসেবে তুলে ধরতে সংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন খ্রিস্টান এই পাদ্রি।জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে সাতটিতে ইতিমধ্যে খ্রিস্টান ক্যাথলিক এবং প্রটেস্টেন্ট ধর্ম শিক্ষার মতো স্কুলগুলোতে ইসলাম ধর্ম শিক্ষার ব্যবস্থাও করা হয়েছে। অনেক স্কুল তাদের ক্লাসে ইহুদি এবং ইসলাম ধর্ম শিক্ষা অন্তর্ভুক্ত করলেও এগুলো বাধ্যতামূলক নয়।

 

 

এদিকে ক্যাথলিক গির্জার অন্য প্রতিনিধিরাও বেডফোর্ড-স্ট্রমের সঙ্গে একমত পোষণ করে বলেন, তারা এর আগেও স্কুলগুলোতে ইসলাম ধর্ম শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছিলেন। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট’র এক প্রতিবেদনে বলা হয়, ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেয় এমন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠিগুলো মধ্যে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও ইসলামি সংস্থাগুলোর মধ্যে বিবাদ থাকার কারণেই জার্মানিতে মুসলিমদের ধর্ম শিক্ষার বিষয়টি জটিল হয়ে পড়েছে।পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে মুসলিম জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ জার্মানি। দেশটিতে মুসলিম জনসংখ্যা ৪০ লাখ, যা তাদের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে