,

মাহির কথিত স্বামী রিমান্ডে

photo-1464603293_114656_2বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে তার একাধিক বিয়ে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয় এর আগে মাহি নাকি বিয়ে করেছিলেন। প্রমাণ স্বরূপ তার কথিত বর ও কনেসাজে মাহির ছবি প্রচার করা হয়। এই ঘটনা মাহির নজরে এলে গত শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন নায়িকা মাহি। অভিযোগটি তিনি করেন কথিত প্রেমিক ও স্বামী শাওনের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রোববার শাওনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

লিখিত অভিযোগে মাহি জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি আপলোড করে তাঁকে শাওন হুমকি দিচ্ছেন।

মাহিয়া তখন বলেছিলেন‘আমার সংসার ভাঙার জন্য কেউ আমার পিছু লেগেছে।’

বর্তমানে শাওন দুই দিনের রিমান্ডে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার সহকারী কমিশনার হাফিজুর রহমান। ফেসবুকে চিত্রনায়িকা মাহিকে জড়িয়ে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে শাওন নামের ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে শাওনের পরিচয় স্কুলজীবন থেকে। তাঁরা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহির সঙ্গে তাঁর প্রেম ছিল বলেও দাবি করেছেন শাওন। তার সঙ্গে বিয়ে হয়েছে দাবি করলেও সে বিষয়ে কোনো প্রমাণাদি বা কাগজ দেখাতে পারেননি শাওন।

গত ২২ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে মাহির বিয়ে হয়। এরপর থেকে ওই যুবক ক্ষুব্ধ হন। তিনি মাহিকে স্ত্রী দাবি করে তাঁর সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন।

এই অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেপ্তার করে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা