,

ভারতে মদপানে প্রতি ৯৬ মিনিটে ১ জনের মৃত্যু

 

আন্তর্জাতিক ডেস্ক : সারা ভারতে দিন দিন মদের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি ক্রমশ তীব্রতর হচ্ছে। দেশটিতে মদপানে মৃতের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। এ বিষয়ে ২০১৩ সালের এক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)। তাতে বলা হয়, প্রতি ৯৬ মিনিটে একজন ভারতীয় মদের কারণে মারা যায়।

 

2015_07_07_04_40_10_MhMjHt6udwGTlmvEHSVfOFSSNpftk6_original

দিনের হিসেবে সংখ্যাটি দাঁড়ায় ১৫। অর্থাৎ, গড়ে প্রতিদিন মদপানে মারা যায় ১৫ জন ভারতীয়। প্রতিবেদন অনুসারে, ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ভারতে মাথাপিছু মদপানের পরিমাণ ১.৬ লিটার থেকে বেড়ে ২.২ লিটার হয়েছে। তার মানে, প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে মদপানের পরিমাণ। ১১ শতাংশ ভারতীয় অতিরিক্ত মাত্রায় মদপান করে বলেও উঠে আসে প্রতিবেদনে। এর মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।

 

ভারত সরকারের তথ্য অনুসারে, মদপান সংক্রান্ত মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে উপরে রয়েছে মহারাষ্ট্র প্রদেশ। এর পরেই রয়েছে মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু। মহারাষ্ট্রে মদের কারণে মৃত্যুহার ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে বেড়েছে ৩৩৯ শতাংশ। ২০১৩ সালে যেখানে মদ পান করে মারা গিয়েছিল ৩৮৭ জন। সেখানে ২০১৪ সালে মারা গিয়েছে ১৬৯৯ জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে