,

ফালুজায় আইএসের ওপর ইরাকি বাহিনীর চূড়ান্ত আক্রমণ

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের দখলকৃত ইরাকি শহর ফালুজা পুনরুদ্ধারে চূড়ান্ত পর্যায়ের একটি আক্রমণ শুরু করেছে ইরাকি সেনাবাহিনী। বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার ভোর পাঁচটা থেকে তীব্র লড়াই শুরু হয়েছে।ফাল্লুজা পুনুরুদ্ধারে গত এক সপ্তাহ যাবত সামরিক অভিযান চালু রেখেছে ইরাকি সরকার। এবার শহরটি পুনর্দখলে চূড়ান্ত আক্রমণ শুরু হয়েছে।সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইরাকি বাহিনী শহরটির বেশ কয়েকটি দিক থেকে আক্রমণ চালিয়ে কাবু করতে চাইছে আইএসকে।

2016_05_30_18_31_44_a9eNVEvwkJhYxjqhVC13tP1Rd76qEe_original

ইরাকি সেনাবাহিনীতে সন্ত্রাসবিরোধী অভিযানে দক্ষ সৈন্যরা তিন দিক দিয়ে আক্রমণ করে ফালুজায় ঢোকার চেষ্টা করছে। মার্কিন নেতৃত্বাধীন বিমান বাহিনী হামলা করছে উপর থেকে।আইএস জঙ্গিরা আত্মঘাতী হামলা ও গাড়ি বোমা দিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। ইরাকি বাহিনী চাইছে শহরটি ঘিরে ফেলে আইএস জঙ্গিদের পালানোর পথ বন্ধ করে দিতে।

 

উল্লেখ্য, রাজধানী বাগদাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি গত দু’বছর ধরেই ইসলামিক স্টেট জঙ্গীদের দখলে।শহরটির ভেতরে প্রায় ৫০ হাজার বেসামরিক মানুষ আটকা পড়েছে যুদ্ধের ডামাডোলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা