,

আপনি কি কৃপণের সঙ্গে প্রেম করছেন?

photo-1464593414লাইফস্টাইল ডেস্ক : প্রেমে পড়ার সময় মানুষটি সত্যিকারের অর্থে কেমন, সেটা অনেকে জানারও প্রয়োজন মনে করেন না। আসলে কাউকে ভালো লাগলে এত কিছু বোঝার সময় থাকে না। কিন্তু সমস্যাটা হয় তখনই, যখন সম্পর্কের বয়স ধীরে ধীরে বাড়তে থাকে। অনেক দিন সম্পর্ক এগোনোর পর বুঝতে পারেন, আপনার সঙ্গী ভীষণ কৃপণ! এমন সঙ্গী নিয়ে আপনি স্বভাবতই খুশি হবেন না। তাই পরে অখুশি হওয়ার বদলে আগেই বুঝে নিন আপনার সঙ্গী কৃপণ কি না। বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগ জানিয়েছে কীভাবে বুঝবেন আপনার প্রেমিক কৃপণ, নাকি উদার।

টাকায় সব সুখ পাওয়া যায় না

যারা একটু কৃপণ প্রকৃতির হয়, তারা সব সময় একটা অজুহাত দেখাবে যে টাকায় সব সুখ পাওয়া যায় না। এ কথা বলে সে তার সঙ্গীকে শান্ত রাখার চেষ্টা করে, যাতে সে বেশি কিছু বায়না না করে। এই স্বভাব কৃপণের মধ্যেই বেশি থাকে।

ওয়েটারকে টিপস না দেওয়া

যখন প্রেমিকের সঙ্গে রেস্তোরাঁয় খেতে যাবেন, তখন খেয়াল করবেন আপনার প্রেমিক টিপস দেয় কি না। কারণ, কৃপণ ব্যক্তিরা কখনোই ওয়েটারকে টিপস দেয় না।

সে সঙ্গে থাকা অবস্থায় আপনাকে বিল দিতে হয়

হয়তো একদিন সে আপনাকে রেস্তোরাঁয় খাওয়ালো, আরেকদিন খেতে যাওয়ার পর সে যদি মজা করে আপনাকে বিল দিতে বলে, তাহলে বুঝবেন সে অনেক বড় কৃপণ।

খালি হাতে দেখা করতে আসে

যতবারই আপনারা দেখা করেন, ততবারই সে খালি হাতে আসে। আপনাকে সারপ্রাইজ দেওয়া তো দূরের কথা, আপনার জন্মদিন, বিশেষ দিনগুলোও সে ভুলে যাওয়ার ভান করে। যাতে আপনাকে উপহার দিতে না হয়।

আপনার খরচের ওপর খবরদারি করা

আপনি হয়তো নিজের জন্য কিছু কিনছেন কিংবা তার জন্য কিছু কিনলেন, সে আপনাকে এত খরচ করা ভালো না বলতে এক মিনিটও দেরি করবে না। এটাও কৃপণতার অনেক বড় প্রমাণ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট