,

রাতে ঢাকায় ফিরছেন মুস্তাফিজ

mustafizurস্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দল সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করেই আজ রাতে ঢাকায় ফিরছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ভারতের ব্যাঙ্গালুরু থেকে আজ সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন কাটার মাস্টার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গতকাল রোববার ফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।

মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।

ভোটিংয়ের মাধ্যমে এবার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। আর তাতে এককভাবে প্রাধান্য বিস্তার করেই জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কারটি।

উল্লেখ্য, আইপিএল খেলতে ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫ দিন কাটানোর পর দেশে ফিরছেন মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা