,

একারই ছয় উইকেট নিলেন মাশরাফি

masrafi-bin-murtujaস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নবম রাউন্ডে এসে রুদ্রমূর্তি ধারন করলেন বাংলাদশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুর্দান্ত বোলিং করে একাই গুড়িয়ে দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং লাইন আপ। তার বোলিং তোপে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি। আর তার সিদ্ধান্ত যে সম্পূর্ণ সঠিক ছিল তা তার বোলিংয়েই বুঝিয়ে দিয়েছেন। তার বোলিং তোপে শুরু থেকেই কোণঠাসা হয়ে পরে রূপগঞ্জ। ৪২ রান দিয়ে একাই তুলে নেন ৬টি উইকেট। এটা এবারের লিগের তৃতীয় সেরা বোলিং ফিগার। পুরো লিগে নিয়েছেন ২০ উইকেট।

এদিন রূপগঞ্জের উইকেট পতনের শুরুটা করেন দেওয়ান সাব্বির। দুই ওপেনারকে ফেরানোর পর মঞ্চে আসেন মাশরাফি। আর এসেই সব আলো কেড়ে নিলেন এ পেসার। রূপগঞ্জের অনেক জয়ের নায়ক ইনফর্ম ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনকে দিয়ে শুরু করেন। এরপর একে একে মোশারফ হোসেন রুবেল, সাজ্জাদুল হক, আলাউদ্দিন বাবু, নাহিদুল ইসলাম ও মেহেদী হাসান রানাকে।

লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি মাশরাফির দ্বিতীয় ছয় উইকেট শিকার। এর আগে কেনিয়ার বিপক্ষে ২৬ রানে ছয় উইকেট পেয়েছিলেন এ পেসার।

উল্লেখ্য, কিছুদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশী দ্রুততম রেকর্ড গড়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকান মাশরাফি। মাত্র ৫০ বলের সে সেঞ্চুরিতে ১১টি ছক্কা মারেন তিনি। যেটাও ঢাকা লিগের একটি রেকর্ড।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা