,

হজ বয়কটে ইরানকে সৌদি আরবের পাল্টা জবাব

hajjনিউজ ডেস্ক : ইরান এ বছর হজ করতে তাদের কোনো নাগরিককে সৌদি আরব পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে। তিন দশকের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করতে যাচ্ছে ইরান।

তবে ইরানের এই প্রতিক্রিয়ার জবাবে সৌদি আরব বলছে, হজের সময় বিক্ষোভ করার অধিকারসহ কিছু বিশেষ সুবিধা চেয়েছিল ইরান, যা গ্রহণযোগ্য নয়। এ সব সুবিধা না দেয়ায় ইরান হজ না করার সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজবিষয়ক চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চাইছিল, যার মধ্যে রয়েছে হজের সময় কিছু বিক্ষোভ অনুষ্ঠান করার অনুমতি।
কিন্তু সে অনুমতি দিলে তা হজের সময় বিশৃংখলা তৈরি করতে পারে। এজন্যই ইরান বলছে, এবার হজ করতে তারা তাদের নাগরিকদের পাঠাবে না।

এছাড়া ওই অঞ্চলে সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার জন্য ইরানকে দায়ী করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় দুদেশের সম্পর্কে অবনতি ঘটেছে। এর আগে গত বছরও হজ পালনের সময় বহু মানুষের মৃত্যুর ঘটনাতে শত শত ইরানিও মারা গিয়েছিল, কিন্তু সে ঘটনায় সৌদি কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে তীব্র সমালোচনা করেছিল ইরান।

এরপর গত জানুয়ারিতে সৌদি আরবে এক শিয়া নেতাকে ফাঁসি দেয়ার প্রতিক্রিয়ায় তেহরানে সৌদি দূতাবাসে আগুন দেয়ার ঘটনার পর থেকে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা