,

শিরোপা নিয়ে রাতভর মুস্তাফিজদের মাস্তি [ভিডিও]

mustafiz21স্পোর্টস ডেস্ক : দুটিই প্রথম। আইপিএলে বাংলাদেশের বিস্ময় পেসার মুস্তাফিজুর রহমান খেললেন প্রথম।

তার ক্লাব সানরাইজার্স হায়দরাবাদও প্রথম জিতল শিরোপা। রোববার উত্তেজনা ছড়িয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে তারা হারায় ৮ রানে।

অনেকটা আসলেন, দেখলেন এবং জয় করলেন মুস্তাফিজ। দলের এই শিরোপা জয়ে তার অবদান অনেক। প্রত্যেক ম্যাচেই নিজেকে চিনিয়েছেন নতুন করে।

দল জেতার পর তো সতীর্থদের মধ্যমণি এই কাটার মাস্টার। তাকে ঘিরে অন্যরা। আর মাঝখানে মুস্তাফিজ দেখালেন বাংলা ড্যান্স।জয়ের পর সতীর্থদের নিয়ে মুস্তাফিজের বাংলা ড্যান্স

এরপর ট্রফি নিয়ে মাঠে মার্চ করলেন। সেই রেশটা ছিল হোটেলে ফিরেও, সেখানে রীতিমত মুস্তাফিজ-ওয়ার্নরা শিরোপা নিয়ে উৎসব করলেন।

হায়দারাবাদের সমর্থকরা হোটেলে মুস্তাফিজদের উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে একে অপরের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন সবাই। গোটা রাত চলে হায়দারাবাদের শিরোপা উৎসব।

https://youtu.be/fjdLyKEa_OI

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা