,

গ্রামের সব নারীই যৌনকর্মী!

4ad57-descriminalizar-la-7আন্তর্জাতিক ডেস্ক: কেউ জোর করে তাদের এ কাজ করতে বাধ্য করেনি। নিজে থেকেই যৌনতা বিক্রিকে পেশা হিসেবে নেয় গ্রামের নারী কিংবা মেয়েরা। আর এই গ্রামের ছেলেদের কাজ হলো তাদের বোনদের জন্য খদ্দের ধরে আনা। ভারতের রাজধানী দিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরের রাজস্থানের ভরতপুরে খকরানাগলা গ্রামে এটাই রীতি। বেদিয়া সম্প্রদায়ের মেয়েরা বংশপরম্পরায় গ্রহণ করে বেশ্যাবৃত্তি। তাদের ভাইয়েরা হয় দালাল। অতীতে বেদিয়া এবং নাট উপজাতির মেয়েরা ছিল রাজস্থানের নর্তকী। তাদের মনোরঞ্জন করতে হতো রাজা সামন্তপ্রভু এবং অভিজাতদের। সময়ের সঙ্গে লোপ পেয়েছে রাজতন্ত্র এবং জমিদারী প্রথা।

নর্তকীর কাজ হারিয়েছে অতীতের নাচনিরা। কিন্তু সম্মান ফিরে আসেনি তাদের কাছে। বদলেছে শুধু নাম। পেশা রয়ে গেছে একইরকম। সেদিনের নর্তকীরা আজ যৌনকর্মী। এখনও সমাজের অলিখিত নিয়ম হলো খকরানাগলা গ্রামে বেদিয়াদের মেয়েদের দেহব্যবসা করতেই হবে। সেইমতো কিশোরীবেলা থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতিপর্ব। এমন ঘটনা পড়ে আপনার নিশ্চয়ই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রাজকাহিনীর কথা মনে পড়ে যাচ্ছে! হয়তো এমন কোনো গল্প থেকেই সৃজিত তার ছবিটি বানিয়েছেন। এই মেয়েদের বিয়ে হয় খুব কম। কিন্তু একবার বিয়ে হলে সে আর দেহব্যবসা করতে পারে না। তাদের দৌলতে খকরানাগলা গ্রামে স্বচ্ছলতা এসেছে ঠিকই। কিন্তু বেড়েছে সামাজিক লাঞ্ছনা। নামের পাশে ‘বেদিয়া’ পদবী দেখলেই সে সামাজিক অবস্থানে নীচু। এই গ্রামের কেউ সরকারি চাকরিও পায় না। শিশুদের সহ্য করতে হয় অপমান আর গঞ্জনা। যদিও গ্রামে প্রবেশ করছে শিক্ষা, ধীরে ধীরে আসছে পরিবর্তন। অবশ্য বেদিয়াদের কাছে অধরাই থেকে যাচ্ছে শিক্ষার আলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে