,

আইএসের নতুন ধান্ধাঃ ছবিসহ অনলাইনে যৌনদাসী বিক্রি

 

আন্তর্জাতিক ডেস্ক :শ্যামলা বরণ এক নারীর ছবি; বয়স আঠারোর কোঠায়। মুখের ওপর ছোট এক গোছা কালো চুল। মেয়েটা হাসার চেষ্টা করছে, কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না।গত ২০ মে ফেসবুকে ছবিটিসহ এমনই একটি বিশেষ ধরণের পোস্ট দেখা যায়। পোস্টের সঙ্গে লেখা: এটি সেই ভাইদের জন্য, যারা দাসী কেনার কথা ভাবছেন, এর দাম ৮ হাজার ডলার’। আবু আসাদ আলমানি নামের এক আইএস যোদ্ধার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি দেয়া হয়।

is2-700x336

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘ওয়াশিংটন পোষ্ট’ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।এর কয়েক সেকেন্ড পর ওই অ্যাকাউন্ট থেকেই আরেকজন মেয়ের ছবিসহ নতুন একটি পোস্ট দেয়া হয়। কেঁদে চোখ ফোলানো ওই মেয়ের দামও ৮ হাজার মার্কিন ডলার। পাবলিশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ পোস্টগুলো সরিয়ে ফেলে। কিন্তু ওই পোস্টগুলোর অস্তিত্ব আইএসের হাতে যৌনদাসী হিসেবে বন্দি শত শত নারীর ভয়াবহতাকেই প্রমাণ করে।

 

জঙ্গি সংগঠন আইএসের ওপর ইরাক ও সিরিয়াতে ক্রমাগতই চাপ বাড়ছে। এর ফলে তাদের কাছে আটক থাকা নারীরাও আছেন চরম কষ্টে। তবে তাদের কষ্টের কথা ভাবছে না কেউ। বরং নিজেদের অভাব পূরণে এদেরকে সম্পত্তি আর অর্থ উপার্জনের উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

প্রতিদিন নতুন নতুন সামরিক হামলার আশঙ্কায় থাকার কারণে খাবার আর ওষুধের অভাবে পড়ে যাচ্ছে দলটির বহু সদস্য। তাই কিছু টাকা কামানোর আশায় এই যৌনদাসীদেরকেই বিক্রি করে দিচ্ছে তারা, তাও আবার আধুনিক উপায়ে – অনলাইনে!
ফেসবুকে এই পোস্টের আগে থেকেই অনলাইনে যৌনদাসী বেচার কাজ করছে আইএস সদস্যরা। সামাজিক মাধ্যমে নারীদের এভাবে কেনাবেচার বেশ কিছু ঘটনা ঘটেছে গত কয়েক মাসে। এসব কেনাবেচা যেনতেনভাবে হয় না। এজন্য কিছু আনুষ্ঠানিক নিয়মকানুনও অনুসরণ করে ক্রেতা-বিক্রেতারা।

যার মধ্যে রয়েছে – সর্বনিম্ন কত বছর বয়সের বন্দিকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা যাবে এবং তাদেরকে কত বেশি মার দেয়া যাবে।

তবে ২০ মে’র আগে ছবিসহ যৌনদাসী বিক্রির ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক স্টিভেন স্ট্যালিনস্কি বলেন, ‘আমরা এর আগে আইএসের ব্যাপক বর্বরতা দেখেছি। কিন্তু গত দু’বছর ধরে তারা যেসব বিষয় প্রচার করছে তা নিখাঁদ শয়তানি। সামাজিক মাধ্যম ব্যবহার করে যৌনদাসী কেনাবেচা এরই আরেকটি উদাহরণ।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে