বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ব্যাখ্যা চায় সাফাদির সঙ্গে জয়ের বৈঠকের

 
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠকের ব্যাপারে ব্যাখ্যা দিতে হবে সরকারকে।রোববার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী-দল বিএনপি।

untitled-1_129618

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে উপস্থিত ছিলেন। বিকেল সোয়া ৪টার দিকে তিনি আলোচনা সভায় উপস্থিত হন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ দাবি করেন, সাফাদি-জয়ের বৈঠকের খবর বিএনপির সাজানো নাটক। হানিফের ওই বক্তব্যের সমালোচনা করে ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির বৈঠক সাজানো নাটক আর বিএনপির নেতা আসলাম চৌধুরী ভারতের আগ্রার মেয়রের দাওয়াতে এক অনুষ্ঠানে লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সাথে দেখা হয়েছিল সেটা হলো আসল নাটক!

তিনি প্রশ্ন রেখে বলেন, আওয়ামী লীগের বেলায় সাজানো নাটক আর বিএনপির বেলা আসল নাটক?

বিএনপিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের নামে হাজার হাজার মামলা দিচ্ছে। খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামেও মিথ্যা মামলা দিয়ে এই সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরাতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। বিএনপি একটি গণতান্ত্রিক আদর্শবাদী দল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন-দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

আর দর্শক সারিতে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, ব্যারিস্টার হায়দার আলী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাধক নাজিম উদ্দিন আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব