,

জয়ের সঙ্গে বৈঠক, টেলিফোনে নিশ্চিত করেছেন সাফাদি: বিবিসি

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সাথে ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদির কথিত বৈঠকের খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। এই বৈঠকের খবরটিকে আওয়ামী লীগ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক বলে উল্লেখ করেছে। একইসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্র তোলা হয়, দলটির সভাপতি শেখ হাসিনার পুত্রের (জয়-সাফাদি বৈঠক) বিষয়ে বিবিসি প্রকাশিত সংবাদের ভিত্তি ও সত্যতা নিয়ে। এ প্রসঙ্গে আজ বিবিসি নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। বিবিসি বলেছে, “লন্ডন থেকে অ্যামেরিকায় টেলিফোন করে মি. সাফাদির সাথে কথা বলে তার দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে বিবিসির খবরটি (জয়-সাফাদি বৈঠক) অনলাইনে ও রেডিওতে প্রচার করা হয়।” “এ সংবাদ প্রচারের আগে টেলিফোন ও ফেসবুকে মি. ওয়াজেদের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি।”

index_129633

 

বিবিসি বাংলার ওই খবরে মি. সাফাদি দাবি করেছিলেন যে, ওয়াশিংটনে গত বছরের শেষের দিকে সজীব ওয়াজেদের সাথে তার সাক্ষাৎ হয়েছিলো।এই খবরটি গত শুক্রবার প্রচার করার দু’দিন পর আওয়ামী লীগের পক্ষ থেকে আজ এই প্রতিবাদ পাঠানো হয়।

 

 

সেখানে এই খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, প্রকাশিত এই সংবাদ সর্বৈব মিথ্যা ও কল্পনাপ্রসূত। সত্যের লেশমাত্র এই সংবাদে নেই। এই সংবাদটি বাংলাদেশের জনগণ, সরকার, আওয়ামী লীগ ও

বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে বিএনপি-জামাতের চলমান গভীর ষড়যন্ত্রের অংশ।”

প্রতিবাদ-পত্রে বলা হয়, “ইসরায়েলি নাগরিক মেন্দি এন সাফাদি যে সাক্ষাৎকারে সজীব ওয়াজেদের সাথে তার বৈঠকের দাবি করেছেন সেই সাক্ষাৎকারে তার পাশে দণ্ডায়মান ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা জাহিদ এফ সর্দার সাদী, যিনি ৬ জন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে মিথ্যা বিবৃতি প্রদানসহ বহু প্রতারণার অভিযোগে অসংখ্যবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন। এমন একজন প্রতারককে সাথে নিয়ে মেন্দি এন সাফাদির সাক্ষাৎকারটি যে ষড়যন্ত্রের অংশ তা কি আর বলার অপেক্ষা রাখে?”

আওয়ামী লীগ তার প্রতিবাদ-পত্রে যে সাক্ষাৎকারের কথা বলছে, বিবিসি বাংলা সেই সাক্ষাৎকারটির ভিত্তিতে কোনো সংবাদ পরিবেশন করেনি।

লন্ডন থেকে অ্যামেরিকায় টেলিফোন করে মি. সাফাদির সাথে কথা বলে তার দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে বিবিসির খবরটি অনলাইনে ও রেডিওতে প্রচার করা হয়।

আওয়ামী লীগের প্রতিবাদে বলা হয়েছে, “এই সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিবিসি সজীব ওয়াজেদের সাথে যোগাযোগ করার সাংবাদিকতার নীতিমালার ন্যূনতম সৌজন্যতা বোধেরও পরিচয় দেয়নি।”

কিন্তু খবরটি প্রচারের আগে এর সত্যতা যাচাই করার জন্যে টেলিফোনে ও ফেসবুকে মি. ওয়াজেদের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে।

খবরটি প্রচারের পর গত দু’দিন ধরেও তার সাথে যোগাযোগের চেষ্টা করে আমরা ব্যর্থ হয়েছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে