,

পরিচ্ছনতার জন্য যে শহরে গাধাকে ‘ডায়াপার’ পরানো হয়

 
আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার উত্তরপূর্বাঞ্চলের শহর ওয়াজিরে গাধা প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে সব গাধা নয়, যে সমস্ত গাধা নগ্ন শুধু তারা শহরে প্রবেশ করতে পারবে না। যে গাধা শহরে ঢুকতে চাইবে তাকে অবশ্যই ডায়াপার বা নেংটি পরে শরীরের পেছনের অংশ ঢেকে ভদ্রোচিত হতে হবে।

2016_05_29_17_42_31_fMJ54lcxkojiUJ4ZByVqqxtb92Tg3X_original

কেন এই অদ্ভুত নিয়ম জারি করলেন শহরের হর্তাকর্তারা? কারণ গাধার হাত থেকে শহরের নুড়ি বিছানো রাস্তা রক্ষা করতেই এই ব্যবস্থা। গাধা নাকি রাস্তার উপরে বিষ্ঠা ত্যাগ করে ব্যাপক উপদ্রব করে। সরকারি একটি প্রজ্ঞাপনে বলা হয়, গাধার মনিবরা যে কোন অবস্থাতেই যেন গাধার বিষ্ঠা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, সরকারি এই আদেশের পরপরই নাকি গাধার মালিকরা গাধাকে শহরে ঢুকানোর জন্য দ্রুত ডায়াপার বা কাপড়ের তৈরি নেংটি পরাতে শুরু করেছেন।

মজার বিষয় হচ্ছে, ২০০৭ সালে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ৫০ কিমি উত্তর-পশ্চিমের আরেকটি শহর লিমুরুতেও একই ধরনের আরেকটি প্রজ্ঞাপন দেয়া হয়েছিল, কিন্তু সেটা কাজে লাগানো হয়নি। কিন্তু এবার হচ্ছে। অবশেষে কিছুটা মানুষ হচ্ছে গাধা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা