,

সহসা ঠিক হচ্ছে মুস্তাফিজদের নতুন বোলিং কোচ

photo-1464516284স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। স্বাভাবিক কারণে নতুন কোচের সন্ধানে নেমে পড়েতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে মাশরাফি-মুস্তাফিজরা সহসাই নতুন কোচ পাচ্ছেন বলে নিশ্চিত করেছে বিসিবি।

রোববার বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘নতুন পেস বোলিং কোচ নির্বাচনে আমরা অনেকটাই এগিয়েছি। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যেই বেছে নিতে পারব নতুন একজন কোচকে। অবশ্য এ ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের কোচদেরই প্রাধান্য দিচ্ছি। তবে এ মুহূর্তে কারো নাম বলতে চাইছি না আমরা।’

অবশ্য তিন সাবেক পেসারের ব্যাপারে বিসিবির আগ্রহ রয়েছে। এ তালিকায় আছেন শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস এবং পাকিস্তানের আকিব জাভেদ।

এ তালিকায় সবার উপরে আছেন রামানায়েকের নাম। এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলেরও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তাই তাঁর ব্যাপারে বিসিবির আগ্রহটা বেশি।

অবশ্য এ তালিকায় ভারতীয় সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদের নাম থাকলেও তিনি অনাগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে আসতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা