,

লন্ডনে শাকিব-শ্রাবন্তীর রোমান্স

Shakibবিনোদন প্রতিবেদক : ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। এখানে জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন ঢাকার কিং খান শাকিব ও কলকাতার বিউটি কুইন শ্রাবন্তী। এই দুই তারকাকে প্রথমবারের মতো দেখা যাবে একসঙ্গে কাজ করতে।

বর্তমানে ‘শিকারি’ ছবির শুটিং চলছে লন্ডনে। সেখানে গানের রোমান্টিক দৃশ্যে অংশ নিচ্ছেন শাকিব ও শ্রাবন্তী। ছবিটির যুগল পরিচালক জাকির হোসেন সীমান্ত ও জয়দেবের ক্যামেরায় সম্প্রতি লন্ডনের রাস্তায় রোমান্স করতেই ব্যস্ত দেখা গেল তাদের।

‘শিকারী’র বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, লন্ডনের বিভিন্ন লোকেশনে ‘শিকারি’ ছবির তিনটি গানের চিত্রধারণ করা হবে। এজন্য টানা এক সপ্তাহ শুটিং চলবে।

Shakib

গত, বুধবার সকালে যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারি’ ছবির শুটিংয়ে অংশ নিতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব। এই প্রথমবার কোনো চলচ্চিত্রের শুটিং করতে লন্ডন গেলেন শাকিব খান।

এ ছবিতে শাকিব-শ্রাবন্তী ছাড়া আরো অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী, রাহুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা