,

‘মুস্তাফিজই এ সময়ের সেরা’

Mustafizur-Rahmanস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সঙ্গে অভিষেক টি-টোয়েন্টির ২ উইকেট দিয়ে শুরু, এরপর ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট। টেস্ট অভিষেকেও ম্যাচ সেরা। ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে মুস্তাফিজুর রহমানের আবির্ভাব। এক বছর পরেও সে চমকের ঘোর থেকে এখনো বের হতে পারেনি মানুষ। শুধুমাত্র ক্রিকেটানুরাগীই নন, সাবেক ক্রিকেটাররা সুযোগ পেলেই মেতে ওঠেন মুস্তাফিজ-বন্দনায়।

বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচেই ৯ উইকেট। ভারতের মাটিতে মুস্তাফিজ-রাজত্ব বিশ্বকাপ শেষে আইপিএলেও ছড়িয়েছে। ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে গ্রুপ পর্ব পেরোতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ‘কাটার মাস্টার’। এ মুহূর্তে তাই কান পাতলেই আসে পাশে শুধুই মুস্তাফিজ-স্তুতি। তাঁদের কথা, এই মুহূর্তে মুস্তাফিজই সেরা। এমনকি অনেকে তাঁকে লাসিথ মালিঙ্গার থেকেও এগিয়ে রাখছেন।

ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত আছেন তাঁদের দলে, ‘বর্তমানে তার চেয়ে ভালো খুব বেশি নেই। তাকে সেরা বলতে হলে এভাবে আরও কিছুদিন খেলতে হবে। তবে এখনকার বোলারদের মধ্যে অন্যদের চেয়ে সে এগিয়ে।’

শ্রীকান্ত একা নন, মনোজ প্রভাকরও মুগ্ধ মুস্তাফিজে, ‘বর্তমানে মুস্তাফিজই যে সেরা বোলার এ নিয়ে কোনো প্রশ্ন নেই। ইয়র্কার দেওয়ার জন্য শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাই বিখ্যাত। কিন্তু বর্তমানে নিজের সেরা সময় কাটাচ্ছে মুস্তাফিজ। তার কাটারগুলো বেশ দ্রুতগতির। তার আরও অনেক বৈচিত্র্য আছে, সেগুলো দারুণভাবে ব্যবহার করে। আপনার যদি বল সুইং করতে সমস্যা হয় তবে ক্রস সিমে বল করতে পারাটা গুরুত্বপূর্ণ। কিন্তু মুস্তাফিজকে সেটাও করতে হয় না।’

শুধু ভারতীয় ক্রিকেটার নন, বর্তমানে আইপিএলে ধারাভাষ্যের দায়িত্বে থাকা রমিজ রাজাও স্বীকার করছেন মুস্তাফিজ শ্রেষ্ঠত্ব। তাঁর চোখে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুস্তাফিজ অনেক এগিয়ে, ‘রমিজ রাজা, জেমস অ্যান্ডারসন ও স্টেইনের মতো অনেকেই আছে যারা টেস্টে দুর্দান্ত। কিন্তু সীমিত ওভারে বর্তমানে মুস্তাফিজই সেরা পেসার। ওয়াহাব রিয়াজও ভালো, কিন্তু রিয়াজের সেরা মুহূর্তগুলো টেস্টেই বেশি দেখা যায়।’

আজ মুস্তাফিজের দল খেলবে আইপিএলের ফাইনালে। চোটের কারণে গত ম্যাচে খেলেননি। তবে আজ খেলার সম্ভাবনা আছে। এমনিতে এবারের আইপিএলে সেরা উদীয়মান তিনিই। তবে এরই মধ্যে ১৬ উইকেট নেওয়া মুস্তাফিজ ফাইনালে দুর্দান্ত কিছু করে দলকে শিরোপা জেতাতে পারলে সেটা নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে। সূত্র: ক্রিকবাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে