,

এ ম্যাচও হারল মোহামেডান!

1-sabbirস্পোর্টস ডেস্ক : ২৫ ওভারে লক্ষ্য ১৪৯। শীর্ষে থাকা মোহামেডানের জন্য এ তো সহজ লক্ষ্যই। কারণ, প্রতিপক্ষ ক্রিকেট কোচিং স্কুল। আগের ৮ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছিল দলটি। কিন্তু সহজ লক্ষ্যটাই কঠিন করে ৩১ রানে হেরে গেল মোহামেডান।

গতকাল ২৪.৫ ওভারে ১৪৯ রানে অলআউট হয়ে যায় সিসিএস। ডি-এল পদ্ধতিতে মোহামেডানের লক্ষ্যও ছিল ১৪৯। মুশফিকুর রহিম আছেন যে ব্যাটিং লাইনআপে, তাদের জন্য খুব কঠিন কিছু ছিল না এটি। কিন্তু শুরু থেকেই আসা যাওয়ার মিছিল মোহামেডানের ব্যাটসম্যানদের। ১২তম ওভারেই ৫৩ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসে মোহামেডান।

অধিনায়ক মুশফিক ফিরেছেন মাত্র ৪ রানে। ওপেনার ইজাজ আহমেদই ব্যতিক্রম ছিলেন, ২৯ বলে ৩৫ রান করেছেন। এরপর নাজমুল হোসেন (৩২) ও হাবিবুর রহমান (২০) চেষ্টা করলেও দলের ভরাডুবি আটকাতে পারেননি। ৪ ওভার বাকি থাকতেই ১১৭ রানে অলআউট মোহামেডান।

দিনের অন্য খেলায় সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ে কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে ৮ উইকেটে জিতে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ২১ ওভারে ৯০ রানের লক্ষ্য ছুঁতে ঠিক অর্ধেক বলই লেগেছে প্রাইমের। ১৭ রানে ওপেনার মেহেদি মারুফ ফিরে যাওয়ার পর উইকেটে এসেছিলেন সাব্বির। ২৯ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করে দলকে জিতিয়েই ফিরেছেন জাতীয় দলের অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা