বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ রায়ের আগে ৫৪ ধারা সংশোধন হবে না : আইনমন্ত্রী

GjOYtm11WWqqনিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পূর্ণাঙ্গ রায়ের আগে বিনা ওয়ারেন্টে গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা সংশোধনে কোনো পদক্ষেপ নেয়া হবে না।

রোববার সকালে বাংলাদেশ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী ভুল আইনে বিচারের ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

৫৪ ধারা সংশোধন বিষয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো আমার অবস্থান ‍পরিষ্কার করে দিয়েছি, সরকারের অবস্থান এটা। এই মামলাটা খারিজ করার সময় আপিল বিভাগ বলেছেন, অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি শুনেছি, তারা কিছু মডিফিকেশন করবেন। সেই মডিফিকেশন না আসা পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নেব না।

সম্প্রতি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা সংশোধন বিষয়ে হাইকোর্টের রায়ে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়। হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে সরকারের করা আপিল সম্প্রতি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

পনের বছর আগের ধর্ষণের এক ঘটনায় ‘ভুল আইনে’ বিচার করায় ভোলার চরফ্যাশনের আব্দুল জলিলকে সম্প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

গত ২৫ মে ওই রায়ে জলিলের দণ্ডাদেশ বাতিল করে তাকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বিচারকদের কোনো দুর্বলতা বা অপরাধ হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কর্তব্য পালনে ব্যর্থ হলে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে। কোনো ফৌজদারি অপরাধ হলে মামলা হবে। দেওয়ানি অপরাধ হলে সেখানেও ফাইনের জন্য মামলা হবে।

আইনমন্ত্রী ভুল আইনে বিচারের ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করে বলেন, বিচার বিভাগের ভুলত্রুটি হবে না, এমন নিশ্চয়তা তো আমি দিতে পারি না। কারণ এটা তো মানুষচালিত। কিন্তু চেষ্টা করা হবে এ রকম ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও চোখে পড়লে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে আনিসুল হক বলেন, এমন ঘটনা যদি চোখে পড়ে আপনারা নিশ্চয়ই আমার গোচরে আনবেন। তাহলে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব। এতটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান