,

আইপিএল নিয়ে জুয়াতে স্ত্রী হারাল স্বামী!

crick_betআন্তর্জাতিক ডেস্ক : মহাভারতে দ্রৌপদীকে বাজি রেখে কৌরবদের সঙ্গে যুধিষ্ঠিরের পাশা খেলার কথা নিশ্চয়ই মনে আছে। সে তো ছিল মহাকাব্যের কাহিনি। কিন্তু রিয়েল লাইফে মহাভারতের সেই ছবিটাকে উস্কে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি।

আইপিএলের শুরু থেকে কানপুরের গোবিন্দনগরের বাসিন্দা রবীন্দ্র সিংহ বেটিং শুরু করেন। শেয়ার মার্কটেও প্রচুর টাকা লাগান। বেটিংয়ে তো হেরেছেনই, শেয়ার মার্কেটেও তার ব্যাপক লোকসান হয়।

জেতার নেশায় শেষমেশ স্ত্রীকেও জুয়াড়িদের কাছে বাজি রাখেন রবীন্দ্র এবং হেরেও যান। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন জুয়াড়িরা রবীন্দ্রর স্ত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করে। রবীন্দ্রর স্ত্রী পুলিশকে গোটা বিষয়টি জানান।

পুলিশ জানিয়েছে, আইপিএলে রবীন্দ্র হামেশাই বাজি খেলত তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে। একের পর এক খেলায় বাজি হেরে শেষে স্ত্রীকেও বাজি রাখেন।

পাঁচ বছর আগে রবীন্দ্রর বিয়ে হয়। প্রথম দিন থেকেই বাজি খেলা নিয়ে অশান্তি শুরু হয় স্ত্রীর সঙ্গে।

রবীন্দ্রর স্ত্রী বুটিকের ব্যবসা চালান। স্ত্রীর অভিযোগ, এর আগেও তার সমস্ত গয়না নিয়ে জুয়াতে হেরে আসেন স্বামী। এক এক করে বাড়ির সব জিনিস আইপিএলের বেটিংয়ে লাগিয়ে দেন।

রবীন্দ্রর স্ত্রী পুলিশকে জানান, বাড়ির সব কিছুই তার স্বামী জুয়াতে হেরেছে, কিন্তু তাকে বাজি রাখবেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি।

জুয়ার নেশাগ্রস্ত রবীন্দ্রর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা