,

আবারও আড়ালে পপি

????????????????????????????????????
বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ইন্ডাস্ট্রিতে এখন নিভু নিভু তারা হয়েই যেন জেগে আছেন তিনি।

হাতে কোনো কাজ না থাকায় এক প্রকার সবার আড়ালেই জীবনযাপন করছেন এ তারকা। ফোন দিলেও রিসিভ করছেন না। আবার রিসিভ করলেও কাজের কোনো বিষয়ে কথা বলতে ইতস্তত বোধ করেন।

তবে দর্শকদের মাঝ থেকে একেবারেই হারিয়ে যাননি তিনি। মাঝে মধ্যে বিজ্ঞাপন আর টিভি নাটকে অভিনয় করে দর্শকদের জানান দিচ্ছেন তার জেগে থাকার গল্প।

এই মুহূর্তে তার হাতে আছে নাজমুল হাসানের ‘দুই নয়ন’ নামের মাত্র একটি ছবির কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই পপির হাতে।

তবে কিছুদিন আগে ‘আমেরিকান ড্রিম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও সেটি থেকে তার খামখেয়ালির কারণে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।

এ ছাড়াও বর্তমান সময়ে নায়ক সংকটেও ভুগছেন এ তারকা। নিজের বয়স এবং শারীরিক গঠন অনুপাতে দেশের প্রায় নায়কই পপির বিপরীতে অভিনয়ের যোগ্যতা রাখেন না। আর যারা রাখেন তাদের বিপরীতে অভিনয়ের কোনো প্রস্তাবও এ নায়িকার কাছে আসছে না। তাই বাধ্য হয়েই আড়ালে থাকা শুরু করেছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ তারকা।

উল্লেখ্য, পপির অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দুই বেয়াইয়ের কীর্তি’। ছবিটি গত বছর মুক্তি পায়। এরপর নাটক আর বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে এ তারকাকে।

আসছে ঈদেও টিভি পর্দায় বেশ কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা যেতে পারে তাকে। তবে সেটিও আড়ালে থেকেই সেরে নেবেন পপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা