,

বিপদ-মুসিবত কর্মেরই ফল

01_4031মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান: মানবজীবনের প্রতিটি কর্মে, প্রতিটি নড়াচড়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক নির্দেশনা কিংবা কর্মের নমুনা রয়েছে। খাওয়ার পূর্বে দুই হাত ধৌত করতে হয়, টয়লেটে গেলে দোয়া পড়ে নিয়মানুযায়ী প্রবেশ করতে হয়, ইত্যাকার খুঁটিনাটি কাজেও সুন্নত তরিকা রয়েছে। কিন্তু এগুলো আমল করার প্রতি আমাদের ভ্রূক্ষেপ নেই। আমরা যারা নিজেদের দীনদার বলে দাবি করি তারাই এসব আমল থেকে দূরে অবস্থান করি। তাহলে আমরা প্রতি কদমে কদমে নানা দুরবস্থার সম্মুখীন হব না কেন?

পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা বলেছেন, তোমাদের ওপর যত ধরনের বিপদাপদ ও মুসিবত আসে সব তোমাদের কর্মেরই প্রতিফল। অর্থাৎ ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে যেসব পেরেশানি বা দুরবস্থা আসে তার একমাত্র কারণ হলো গোনাহ ও আল্লাহর নাফরমানি। প্রতিটি মুহূর্তে পাপের সাগরে ডুবে থাকার কারণেই আল্লাহ পাক স্বীয় সৃষ্টি ও শত্রুকে আমাদের জন্য মুসিবত, ধ্বংস ও আজাবের কারণ বানিয়ে পাঠিয়েছেন। আগুন, পানি, বাতাস, ভূমিকম্প ও হিংস্র প্রাণীকে যেভাবে আমাদের জন্য আজাব হিসেবে পাঠান তেমনি অনেক সময় আল্লাহ পাক ইসলামের শত্রুদের আমাদের জন্য আজাবের মাধ্যম বানান। আল্লাহ হুকুম ও নবীর সুন্নত তরক করার কারণে আমাদের ওপর আজাব আসে। মিছিল, মিটিং ইত্যাদি করে আজাব দূর করা যাবে না। আজাব দূর করতে হলে নেকির কাজ করতে হবে এবং পাপের কাজ বর্জন করতে হবে।

আমি প্রায় জায়গায় বলে থাকি যে, বাংলাদেশের ৬০% মানুষ যদি সহিশুদ্ধ ও সুন্নত তরিকায় ফরজ নামাজ আদায় করত তাহলে দেশের পরিস্থিতি নির্ঘাত পাল্টে যেত। দুঃখের কথা আর কী বলব— আমরা যারা নামাজ পড়াই তাদের নামাজই সুন্নত তরিকায় হচ্ছে না। দাঁড়ানোর সুন্নত তরিকা ঠিক নেই, বসার তরিকা ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি।

কেউ যদি বলে ভাই! তোমার আজান, নামাজ ইত্যাদি সুন্নত তরিকায় হচ্ছে না, তাহলে সে রাগ করে, তার কথা মানতে চায় না। ভাতের মধ্যে যদি পোকা থাকে আর কেউ ওই ভাত আহারকারীকে জানিয়ে দেয় যে, তোমার ভাতে পোকা; তাহলে তাকে ধন্যবাদ দেওয়া হয় অথচ কারও নামাজে যদি পোকা তথা গলদ থাকে আর তা ধরিয়ে দেওয়া হয় তখন রাগ করা হয়। এই পোকা নামাজে থাকলে কি তাকে পরিশুদ্ধ নামাজ বলা যায়? যে এই পোকার খবর দিয়ে তা সরানোর কাজে সহযোগিতা করল তাকে তো আন্তরিক বন্ধু ভাবার কথা! মনে রাখবেন, নামাজ যখন ত্রুটিমুক্ত হবে তখনই তা রুহানি শক্তি পয়দা করবে।

লেখক : খতিব, গুলশান সেন্ট্রাল জামে মসজিদ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা