,

জয়ের ক্ষেত্রে নাটক, আর বিএনপির ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতা : রিজভী

1464511944নিউজ ডেস্ক : ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে ‘সাক্ষাতের’ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একই ব্যক্তির সঙ্গে বিএনপি নেতা আসলাম চৌধুরী কথা বললে হয় রাষ্ট্রদ্রোহ আর প্রধানমন্ত্রীর ছেলের সঙ্গে বৈঠক হলে হয় দেশপ্রেমিক। রবিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, একজন নিরীহ মানুষকে ‘মিথ্যা তথ্য’ ও ‘ষড়যন্ত্র করে’ কারাগারে প্রেরণ করা হয়েছে। এখন যখন থলের বিড়াল বের হলো তখন নাটক, উদ্দেশ্য প্রণোদিত বলা হচ্ছে। জনগণ তা মেনে নেবে না।

তিনি বলেন, সরকার কত ধরণের ষড়যন্ত্র ও চক্রান্তকারী হতে পারে, এর দৃষ্টান্ত হচ্ছে জয় ও মেন্দির বৈঠক। আজকে এই যে ঘটনা শুধু বিএনপি নয়, দেশের সমগ্র জনগোষ্ঠী জানতে চায় সরকার কি ব্যবস্থা নেয়।

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সরকার মিথ্যা তথ্যের ওপর ভর করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, যাতে করে একটি কার্যকর আন্দোলন গড়ে উঠতে না পারে।

সংবাদ সম্মেলন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা