,

‘মাত্র ৫ মিনিটে দিল্লিতে আঘাত হানতে সক্ষম পাকিস্তান’

kadeerআন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ‘মাত্র ৫ মিনিটের মধ্যেই’ পাকিস্তান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক কর্মসূচির জনক ড. আবদুল কাদির খান। সেইসঙ্গে সাবেক পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়া উল হকের বিরোধিতা না থাকলে পাকিস্তান অারো আগেই পরমাণু শক্তিধর দেশ হতো বলেও জানান তিনি। রবিবার দেশটির প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন মি. খান। খবর ইন্ডিয়া টুডে’র

পাকিস্তান ১৯৯৮ সালে ড. খানের তত্ত্বাবধানেই প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল।

অনুষ্ঠানে ড. খান বলেন, ‘রাওয়ালপিন্ডির নিকটস্থ কাহুতা এলাকা থেকে পাকিস্তান মাত্র ৫ মিনিটেই ভারতের দিল্লিতে আঘাত হানার সামর্থ্য রাখে।’

তিনি আরো বলেন, ‘১৯৮৪ সালেই অামাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সামর্থ্য ছিল। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাও ছিল। তবে জেনারেল জিয়া উল হক এমন উদ্যোগের বিরোধিতা করেছিলেন।’

উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন জেনারেল জিয়া। পরমাণু বোমার পরীক্ষা চালালে বিশ্ব তার দেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে তার বিশ্বাস ছিল। তাই তিনি উক্ত উদ্যোগের বিরোধিতা করেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা