,

নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় আইপিএল

ipl-final-matchস্পোর্টস ডেস্ক : রাতের আকাশে আতশবাজির বর্ণিল আলোর ঝলকানি আর নতুন চ্যাম্পিয়ন পাওয়ার উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নামবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ- আইপিএল’র দেড় মাসের মহোৎসব।

ফাইনালে রোববার রাতে মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ ও কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

চলতি আসরের প্রথম পর্বে দুবারের দেখায়, প্রথমবার হায়দরাবাদকে ৪৫ রানে হারিয়েছিল বেঙ্গালুরু। তবে দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের মাঠে ১৫ রানে হেরে যায় বেঙ্গালুরু।

শিরোপা জয়ে দুই দল যখন মরিয়া তখন অবশ্য চোট নিয়ে শংকায় রয়েছে হায়দরাবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গুজরাটের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে পারেননি মুস্তাফিজুর। ইনজুরির জন্য আগেই ছিটকে যাওয়া আশিষ নেহরার অভাবও রয়েছে।

অবশ্য আজকের ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার বিষয়ে আশাবাদী হায়দরাবাদ। ম্যাচ শুরুর আগে মুস্তাফিজুরের ব্যাপারে চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হবে।

ব্যাটিং লাইনের পাশাপাশি শক্তিশালী বোলিং লাইন-আপ দিয়েই ম্যাচে জয় পেতে লড়বে ওয়ার্নার বাহিনী।

অন্যদিকে গেইল-কোহলি, ভিলিয়ার্সদের জ্বলে ওঠার অপেক্ষায় বেঙ্গালুরু। কেননা, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ব্যাট হাতে তাদের নাস্তানাবুদ করতে এদের জুরি নেই! ফাইনালে বেঙ্গালুরুর জন্য মূল খেলোয়াড়ের ভূমিকা পালন করবে এরাই। পাশাপাশি বল হাতে থাকবে চাহাল, ওয়াটসনরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে