,

সিম পুনর্নিবন্ধনের সময় বাড়ানো হবে না : তারানা হালিম

taranaনিউজ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ৩১ মে রাত ১২টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন করা যাবে। এর পর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না।

আজ রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘ইতিপূর্বে গ্রাহকদের কথা চিন্তা করে এবং মোবাইল অপারেটরদের অনুরোধের ভিত্তিতে এক দফা সময় বাড়ানো হয়েছে। এবার আর সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত যাঁরা সিম নিবন্ধন করেন নাই, তাঁরা শিগগিরই সিম নিবন্ধনের কাজ শেষ করবেন বলে আমি আশা করছি।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, এ ব্যাপারে আমাদের একটি সিদ্ধান্ত আছে। পর্যায়ক্রমে অনিবন্ধিত সিমগুলো বন্ধ রাখা হবে।’

আরেক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, এ পর্যন্ত ১০ কোটি নয় লাখ সিম পুনর্নিবন্ধন হয়েছে। তিনি বলেন, মোবাইল অপারেটরদের হিসাব অনুযায়ী, দেশে ১৩ কোটি সিম রয়েছে।

সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব ফায়জুর রহমান চৌধুরীসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে