,

ভেনেজুয়েলার মুদ্রা সংকট, ফ্লাইট বাতিল করেছে জার্মানির লুফথানসা

photo-1464502248আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার মুদ্রা নিয়ে সংকটের পরিপ্রেক্ষিতে জার্মানির বিমান সংস্থা লুফথানসা দেশটিতে ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে। আগামী ১৮ জুন পর্যন্ত তাদের সেবা বন্ধ থাকবে। এ ছাড়া বিশ্বের আরো কয়েকটি বিমান সংস্থা দেশটিতে ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়েছে।

বিবিসি জানায়, কঠোর নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলার মুদ্রার ডলারে পরিবর্তন করা প্রায় অসম্ভব। এ কারণে বিমান সংস্থাগুলো ভেনেজুয়েলায় তাদের আয় দেশে পাঠাতে সমস্যায় পড়ে। এ ছাড়া তেলের দাম পড়ে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিও সংকটে পড়েছে। যে কারণে দেশটিতে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। এ ছাড়া ভেনেজুয়েলায় নিত্যপণ্যেরও সংকট দেখা দিয়েছে।

লুফথানসা এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৮ জুন পর্যন্ত কারাকাস থেকে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত তাদের ফ্লাইট বন্ধ থাকবে। বিমান সংস্থাটি আরো জানায়, ২০১৫ সাল থেকে শুরু করে চলতি বছরের প্রথম ভাগ পর্যন্ত ভেনেজুয়েলার যাত্রীসংখ্যা কমেছে। তবে সময়সীমা পার হওয়ার পর অচিরেই তারা ফ্লাইট চালু করতে পারবে বলে আশা প্রকাশ করেছে।

বিবিসি জানায়, ২০০৩ সালে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজ মুদ্রার ওপর প্রথম কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন। দুই বছর আগে এই নিয়ন্ত্রণ আরো কঠোর হয়েছে। এর ফলে বিদেশি বিমান সংস্থাগুলো ভেনেজুয়েলায় ফ্লাইট কমিয়ে দিয়েছে। আবার অনেক বিমান সংস্থা ভেনেজুয়েলার মুদ্রার পরিবর্তে ডলারে টিকেট কিনতে বাধ্য করছে।

ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার রিজার্ভ দিয়ে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখা হচ্ছে। তবে এমন রিজার্ভও ফুরিয়ে যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ