,

কিশোরগঞ্জে নৌকাডুবিতে ৫ নারী আনসার সদস্যের মৃত্যু

kishorgonjনিউজ ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে নৌকাডুবিতে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালন শেষে ওই নদী পথে বাড়ি ফিরছিলেন।

মৃত আনসার সদস্যরা হলেন- আসমা (৪০), স্বাধীনারা বেগম (৪৫), বিউটি রাণী (৩৮), মোমেনা আক্তার (৪০) ও সাবিনা (৩৫)। এরা সবাই নিকলী উপজেলার বাসিন্দা।

রোববার ভোররাতে মিঠাবনে ঘোড়াউত্রা নদী ঘাটের ১শ’ গজের মধ্যে এ ঘটনা ঘটে। সকালে মৃত আনসার সদস্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, রাতে হাওর এলাকায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে অর্ধশতাধিক আনসার সদস্য ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। নৌকাটি নদীর বাজারঘাট থেকে নিকলী যাচ্ছিল। ঘাটের কাছেই দমকা হাওয়া ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যায়।

এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও ওই পাঁচ নারী আনসার সদস্য নদীতে ডুবে যায়। পরে সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় আরো তিন আনসার সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা