বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তারের ভুল চিকিৎসায় দেড় বছরের শিশুর মৃত্যু

ভুল-চিকিৎসানিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশিল মোড় এলাকায়  রেড ক্রিসেন্ট ভবনের তৃতীয় তলায় সুপার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় রাফি নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশু রাফি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযোগ করেন শিশুটির অভিভাবকরা।শিশুটির বাবা মো. আরিফ জানান, বুধবার (১৮ মে) মস্তিষ্কে সমস্যা ও খিচুনি হওয়ায় রাফিকে শহরের কুমারশীল মোড়ের ল্যাবএইড হাসপাতালে ডা. আকতার হোসাইনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে নিয়ে ভর্তি করা হয় সুপার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে। পরে ওই চিকিৎসক ও জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. মনির হোসেন চিকিৎসা করেন।
রাফির নানি সুজেদা বেগম অভিযোগ করেন, অবস্থার উন্নতি না হওয়ায় দু’জন চিকিৎসক মিলে রাফিকে পাঁচটি ইনজেকশন পুশ করেন। অতিরিক্ত ইনজেকশন পুশ করার কারণেই তার মৃত্যু হয়েছে।
ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজার জানান, বিষয়টি চিকিৎসক মনির হোসেন ও আকতার হোসাইনকে জানানো হয়েছে। তারা ব্যস্ত আছেন বলে জানিয়েছেন।
শিশুটির মৃত্যুর পর থেকে হাসপাতালের চিকিৎসকরা পলাতক। হাসপাতালে নিচে অনেক পথচারী অভিযোগ করে বলেন,  ব্রাহ্মণবাড়ীয়া সদর হাসপাতালের আশে-পাশে অসংখ্য ছোট -বড় প্রাইভেট ক্লিনিক গড়ে উঠেছে। আর এসব ক্লিনিকে পর্দার অন্তরালে সদর হাসপাতালের অনেক নামী দামী  ডাক্তার ব্যবসায়িক শেয়ার থাকায় তাদের হাতে রোগী আসা মাএই অদক্ষ্য নার্স দ্বারা  পরিচালিত প্রাইভেট ক্লিনিক গুলোতে পাঠিয়ে দেন। আর এসব ক্লিনিকে ভুল চিকিৎসায় দরুন প্রায় সময় রোগীর মৃত্যু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান