,

‘সিপাহি বিদ্রোহ’! গণছুটিতে ৫০ হাজার পুলিশ

 

আন্তর্জাতিক ডেস্ক :এও এক সিপাহি বিদ্রোহ! তবে অহিংস। সিনিয়রদের হেনস্থার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গণছুটি নিতে চলেছেন ৫০ হাজার পুলিশকর্মী। যার জেরে রাতারাতি ভেঙে পড়তে পারে ভারতীয় রাজ্য কর্নাটকের প্রশাসনিক ব্যবস্থা। ওই বিদ্রোহী পুলিশকর্মীরা জানিয়ে দিয়েছেন, সিনিয়র অফিসাররা যখন তখন চূড়ান্ত অপমান করে। এই অপমান আর সহ্য হচ্ছে না। তাই ৪ জুন গণছুটির সিদ্ধান্ত।

122773_188

 

শুধু সিনিয়র অফিসারদের বিরুদ্ধেই নয়, বিদ্রোহী পুলিশকর্মীদের তীব্র ক্ষোভ জমেছে কর্নাটক সরকারের বিরুদ্ধেও। এক ‘বিদ্রোহী’ পুলিশকর্মীর কথায়, ‘শৃঙ্খলার নামে সিনিয়ররা দিনের পর দিন অপমান, হেনস্থা করছে। সামান্য বেতন। কোনও দিনও ছুটি দিতে চায় না। এ ভাবে চাকরি করা যায়? আমরা আর পারছি না। ঘর-সংসার বলে কিছু নেই আমাদের!’

এই প্রথম ভারতের কোনো রাজ্যস্তরে এহেন বেনজির বিদ্রোহ হতে চলেছে পুলিশে। ইতোমধ্যেই ৫০ হাজার পুলিশকর্মী ছুটির আবেদন করে দিয়েছেন। এই আবেদনের নাম তারা রেখেছেন ‘হেনস্থা ছুটি’। তবে রাজ্য প্রশাসন প্রতি জেলার জেলাশাসককে নির্দেশ দিয়েছে ছুটির আবেদন যেন মঞ্জুর না করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা