বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদপান নিষিদ্ধ মার্কিন সামরিক ঘাঁটিতে

 

আন্তর্জাতিক ডেস্ক :জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন নৌ-ঘাঁটিতে মধ্যরাতে কারফিউ জারি এবং সেই সঙ্গে অ্যালকোহল সেবন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। সাবেক এক মার্কিন মেরিন সেনা জাপানের এক নারীকে হত্যার পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। নিষেধাজ্ঞা চলবে ২৪ জুন পর্যন্ত।সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে মধ্যরাতের পর ওই ঘাঁটির বাইরে কোনো পানশালায় সেনা সদস্যদের বাইরে এবং ঘাঁটির বাইরে মদপানে নিষেধাজ্ঞা আরোপিত হলো। যেহেতু ওকিনাওয়ার জনগণ শোকাচ্ছন্ন তাই ওই সময়ে মার্কিন ঘাঁটিতে কোনো উৎসবের আয়োজন করা যাবে না।

1447003585592

জাপানে মার্কিন মেরিন সেনা কমান্ডার লে. জে. লরেন্স নিকলসন এক সংবাদ সম্মেলনে ওকিনাওয়া দ্বীপের নারী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, দ্বীপের মানুষের সঙ্গে শোকে একাত্ম হবে মার্কিন সেনারা। মধ্যরাতের পর ঘাঁটির বাইরে কোনো ক্লাব বা বারে মদপান থেকে বিরত থাকবে সেনারা। এ ছাড়া ঘাঁটিতে পূর্ব নির্ধারিত কনসার্ট নিষিদ্ধ করা হয়েছে।

ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটিতে ৩০ হাজারে মতো মার্কিন সেনা থাকে, যা জাপানে থাকা মোট মার্কিন সেনাদের অর্ধেক। জাপানি নারী হত্যার ঘটনায় সাবেক মার্কিন সেনা কেনেথ শিনজাটোকে (৩২) গত ১৯ মে আটক করা হয়। তবে এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

জাপানি নারী নিহত হওয়া এবং এর সঙ্গে সাবেক মার্কিন সেনা জড়িত থাকার ঘটনায় ওকিনাওয়া দ্বীপের মার্কিন ঘাঁটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘জি-সেভেন’ সম্মেলনের জন্য জাপান গেলে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ওকিনাওয়া দ্বীপে নারী নিহতের ঘটনার কথা উত্থাপন করেন।

ওকিনাওয়া দ্বীপে মার্কিন সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন কিছু নয়। এর আগে ২০১৩ সালে মার্কিন মেরিন সেনা কর্তৃক এক নারী ধর্ষিতা হয়েছে- এমন অভিযোগের ভিত্তিতে একবার রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছিল সেখানে। এছাড়া ১৯৯৫ সালে এক মার্কিন কর্মচারী ১২ বছরের এক শিশুকে ধর্ষণ করলে ব্যাপক আন্দোলনের সূত্রপাত হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত