,

যে কারণে হলিউডে আগ্রহি নন শাহরুখ

Sharukhবিনোদন ডেস্ক : পৃথিবীর প্রত্যেক স্বপ্নবান অভিনেতা-অভিনেত্রীদের কাছে ‘হলিউড’ এক স্বপ্নের নাম। আর এই স্বপ্নের ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডে একের পর এক নিজেদের প্রতিষ্ঠা করার সংগ্রামে হাজির হতে ক্রমাগত ডানা মেলছে বলিউডের তারকা অভিনেতা-অভিনেত্রীরা। ঐশ্বরিয়া রাই, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর নাম আসছে হুমা কুরাইশিসহ আরো বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রীর নাম। কিন্তু বলিউডের শীর্ষস্থান দখল করেও একবারের জন্যেও শোনা যায়নি বলিউড কিং শাহরুখের নাম! সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, যে কারণে হলিউডে আগ্রহি নন তিনি!

হলিউডের ছবিতে এরইমধ্যে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী বেশ আলো ছড়াচ্ছেন। তাদের মধ্যে ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোন বেশ আলোচিত। কিন্তু তাদেরকে হলিউড যাত্রায় বেশ উৎসাহিত করলেও নিজে হলিউডের সিনেমায় বিন্দুমাত্র আগ্রহী নন শাহরুখ। আর কি কারণে তিনি হলিউডের সিনেমায় অভিনয় করতে চান না, সম্প্রতি শীর্ষস্থানীয় একটি কাগজে তাও বলেছেন বিস্তারিত।

হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি শাহরুখ খান বলেন, প্রথমত সব জায়গার জন্য আমি যথেষ্ঠ যোগ্য নই। তাছাড়া আমি একটু দেশ প্রেমিক বলেই হয়তো সব সময় ভারতীয় সিনেমার জন্যই কিছু করতে চেয়েছি। কিন্তু তা শুধু অভিনেতা হিসেবে নয়। এটা বলা মহত্বের কিছু না যে, শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয় আমি ভারতীয় সিনেমায় ‘ভিএফএক্স’-এর প্রচলনটা শুরু করেছি। এটা ভারতীয় সিনেমার জন্য বিজয়।

এছাড়াও আরো একটি কারণ বলেছেন শাহরুখ, যে কারণে তিনি হলিউড মুখি হতে চান না। এ সম্পর্কে শাহরুখ আরো বলেন, আমি খুব লাজুক মানুষ। নতুন মানুষের সঙ্গে ভালো মিশতে পারি না। যারা আমাদের(বলিউড) থেকে বিভিন্ন ভাষায়, বিভিন্নে দেশে গিয়ে সিনেমা করছেন তাদেরকে আমার ভালোই লাগে। কিন্তু আমি বোধয় তা পারবো না। ভয় লাগে!

প্রসঙ্গত, বলিউড থেকে সবচেয়ে সফল অভিনেতা হিসেবে হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ইরফান খান। লাইফ অব পাই, স্পাইডারম্যান অ্যামাজিং, দ্য এক্সপোজ এবং জুরাসিক ওয়ার্ল্ড-এর মত বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে প্রথমবারের মত হলিউডের দুই সুপারস্টার অভিনেতা ‍ডুয়াইন জনসন রক ও ভিনডিজেলের সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোন। বলিউডের দুই অভিনেত্রীর ছবিগুলো আসছে বছরে মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা