,

কথা নয়, মিষ্টি খান : রেলমন্ত্রী

132637নিউজ ডেস্ক : মিষ্টি খান, যত পারেন মিষ্টি খেয়ে যান। ভালো মিষ্টি। একেবারে ছানার মিষ্টি। আজ কোনো কথা নয়, আজ মিষ্টি খাওয়ার দিন। আনন্দের মধ্যে মিষ্টিতেই সব কথা মেলে। রাজধানীর স্কয়ার হাসপাতালের একটি কেবিনে বসে এভাবেই অভ্যর্থনা জানালেন সদ্যজাত কন্যা সন্তানের বাবা রেলপথ মন্ত্রী মজিবুল হক।

অভিনন্দন জানাতে যারাই কক্ষে প্রবেশ করছেন-আসছেন, তাদেরকেই মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন ৬৯ বছর বয়সী মন্ত্রী মজিবুল হক। কন্যা সন্তান জন্ম দিয়ে তার যেন আনন্দ ধরছে না।

সন্তান হবে জেনে হাসপাতালে এসেছেন সেই সকাল বেলায়। আর যাওয়া হয়নি। এমন আনন্দ-উল্লাসে সব প্রোগ্রাম বাতিল করে হাসপাতালেই রয়ে গেছেন। আত্মীয়স্বজন সবাইকে নিয়ে কুশল বিনিময় করে যাচ্ছেন আগন্তকদের সঙ্গে। মা-মেয়ে সুস্থ আছেন কি-না, তা পর্যবেক্ষণ করছেন প্রতিমুহূর্তে। অন্যদের কাছ থেকে ঘন ঘন খবর নিচ্ছেন।

জাগো নিউজের এই প্রতিবেদকের সঙ্গে কথা হয়, মাগরিবের নামাজের পরমুহূর্তে। মন্ত্রী বলেন, ‘এমন আনন্দের কথা ভাষায় প্রকাশ যায় না। ওরা ভালো আছে। মা এবং মেয়ের জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাই।’

মন্ত্রীর দেহরক্ষী মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্যার সেই সকালে এসেছেন। আজ ছুটির দিন। এরপরও সব প্রোগ্রাম বাতিল করা হয়েছে। ৩টা ৩০ মিনিটে স্যারের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। তখন থেকেই আত্মীয়স্বজন এবং বিভিন্নজন শুভেচ্ছা জানাতে হাসপাতালে আসছেন। স্যার কখন বের হবেন তাও জানি না। আমরাও স্যারের সঙ্গে এমন আনন্দঘন মুহূর্ত বিশেষভাবে উপভোগ করছি।’

শনিবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এর আগে, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

১৯৪৭ সালের ৩১ মে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামে মুজিবুল হক জন্মগ্রহণ করেন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, ১৯৮৫ সালের ২০ মে হনুফা আক্তার ওরফে রিক্তা জন্মগ্রহণ করেন। এলএলবি ডিগ্রিধারী হনুফা বর্তমানে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে