,

ফাইনাল খেলবেন মুস্তাফিজ

Mustafizস্পোর্টস ডেস্ক : কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে রয়েছেন। কোয়ালিফাইয়ের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট লায়ন্স। সবার চোখ একদিকে আটকে রয়েছে। তা হচ্ছে মুস্তাফিজুর রহমান। তাদের প্রিয় খেলোয়াড় মাঠ মাতাবেন তা দেখার জন্যই অপেক্ষা। কিন্তু খেলা শুরুর পর যখন মুস্তাফিজকে দেখতে পেলেন না কিছুটা শংকা তো থাকলো। তবে ধারাভাষ্যকাররা পরিস্কার করলেন বিষয়টি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে মুস্তাফিজকে মাঠে নামায়নি হায়দ্রাবাদের ম্যানেজম্যান্ট। তাই গত শুক্রবার (২৭মে) রাতে গুজরাট লায়ন্সের বিপক্ষে মাঠে নেমেছে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ।

অধিনায়ক ওয়ার্নার এ প্রসংগে বলেন, ‘অনুশীলনের সময় সামান্য হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। তাই গুজরাটের বিপক্ষে মাঠে দেখা যায়নি তাকে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠে ফাইনালেই মাঠে নামবেন ফিজ।’ আশাবাদী ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজের অনুপস্থিতিতে ওই ম্যাচে প্রথমবারের মতো আইপিএলে মাঠে নামার সুযোগ পান ট্রেন্ট বোল্ট। তিনি ৪ ওভার বল করে ৩৯ রান খরচে ১টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে একটি ক্যাচ ধরার পাশাপাশি একটি রান আউটও করেছেন। এ হিসাবে বোল্ট পুরোপুরি ব্যর্থ হয়েছেন এটা মোটেও বলা যায় না।

কিন্তু তারপরও মুস্তাফিজের অভাবটা ঠিকই বোধ করেছে তার দল। বিশেষ করে স্লগ ওভারে মুস্তাফিজের প্রয়োজনটা বেশ ভালোই অনুভব করা গেছে। স্লগ ওভারে বরাবরই রান দেওয়ার ক্ষেত্রে বেশ কৃপণতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন মুস্তাফিজ। সেখানে বোল্ট ব্যর্থই হয়েছেন। ১৯তম ওভারে ১৫ রান দিয়েছেন তিনি। এরমধ্যে ৩টি চারের মার রয়েছে। রান দেওয়ার ক্ষেত্রে বেশ উদারতার পরিচয়ই দিয়েছেন বোল্ট! মুস্তাফিজের শারীরিক চোট খুব গুরুতর নয়। ফাইনালের আগেই ফিট হয়ে মাঠে ফিরবেন তিনি-এমনটাই প্রত্যাশা করছেন সবাই। আর প্রথমবারের মতো দল ফাইনালে ওঠায় মুস্তাফিজও মুখিয়ে রয়েছেন মাঠে নামার জন্য।

অবশ্য শুরু থেকেই টানা ম্যাচ খেলার কারণে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। দীর্ঘদিন বাড়ি থেকে দূরে থাকার প্রথম অভিজ্ঞতার কারণে ‘হোম সিকনেস’ও দেখা দিয়েছে তার। কিন্তু আইপিএল শেষ করেই যে মুস্তাফিজ বিশ্রাম নিতে পারবেন তাতেও সন্দেহ রয়েছে। কেননা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট দল সাসেক্সের হয়ে নাম লিখিয়েছেন তিনি। আর সেখানে খেলতে গেলে তাকে আবারও দীর্ঘ সময়ের জন্যই দেশের বাইরে থাকতে হবে। এছাড়াও ঢাকা ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলার কথাও রয়েছে তার। দেশে থাকলে খেলতে নেমে যেতে হবে ডিপিএলে। তাই খুব যে একটা ফাঁকা সময় তিনি কাটাতে পারবেন এমনটা মনে হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে