,

এবারও বড় ব্যবধানে এগিয়ে আ’লীগ

onlineনিউজ ডেস্ক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ-ইউপি নির্বাচনে ৭১৭টি ইউনিয়নের মধ্যে বড় ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন আওয়মী লীগ। বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের ৩১৭ জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৪১জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

বিএনপি প্রার্থীদের মধ্যে ৫০ জন ও জাতীয় পার্টির মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। ১২৬ টি ইউপিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত এ ফল জানা গেছে। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়।

প্রাণহানি, জাল ভোট, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলসহ ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ধাপে ৭১৭ ইউপির নির্বাচন।

এ নির্বাচনে অন্তত ৮জন নিহত ও সহস্রাধিক আহত হয়েছে। নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাজেদ (১৪), নুরুল ইসলাম (২০), নবীরুল ইসলাম (১৫), জিয়া (২৫; চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ ইয়াছিন (২৮), নোয়াখালীর বেগমগঞ্জে সৈয়দ আহমেদ (৪০) ও শাকিল আহমেদ (১৭) এবং কুমিল্লার তিতাসে কামালউদ্দিন (৫০)।

এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ে দুই সহকারী প্রিজাইডিং অফিসার নিহত হয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপে ৭১৭ ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৩২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩২৫৪ জন, সাধারণ সদস্য পদে ২৭ হাজারের বেশি ও সংরক্ষিত সদস্য পদে ৭ হাজারের বেশি প্রার্থী রয়েছে।

এ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ১৫টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২টিতে আওয়ামী লীগ ও ১০০টিতে বিএনপির কোনো প্রার্থী নেই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা