,

জিকার প্রাদুর্ভাব সত্ত্বেও ব্রাজিলেই হবে অলিম্পিকের আসর

 
আন্তর্জাতিক ডেস্ক : জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিতব্য ক্রীড়া আসর অলিম্পিক গেমসের অনুষ্ঠান বাতিল কিংবা স্থগিত করা হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।ডব্লিওএইচও জানায়, ‘২০১৬ সালের অলিম্পিকের স্থান পরিবর্তন বা অনুষ্ঠান বাতিল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জিকা ভাইরাস রোধে কোনো ভূমিকা রাখতে পারবে না।’

29876B9600000578-3119698-image-a-3_1434359680323

 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫০ জন চিকিৎসা বিশেষজ্ঞ, গবেষক এবং বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পাঠানো খোলা চিঠিতে জানায়, ওই ক্রীড়া আসরটি মশাবাহিত রোগ জিকা ছড়িয়ে দিতে পারে। এর জবাবে ডব্লিওএইচও জানায়, বর্তমান গবেষণা অনুসারে, খেলাটি বাতিল কিংবা স্থগিত রাখা জনস্বাস্থ্যের জন্য কেনো সুফল বয়ে আনবে না।

 

 

এর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল, রিও থেকে অলিম্পিক অন্যত্র নেয়া বা পিছিয়ে দেয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।উল্লেখ্য, এক বছর আগে ব্রাজিলে মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে জিকা ভাইরাস। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ফলে অলিম্পিক গেমসের মাধ্যমে এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পরার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জিকা ভাইরাসের প্রকোপ তুলনামূলক ছোট মাথা নিয়ে শিশুর জন্ম হয়। এছাড়া জিকা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিরল ও দুরারোগ্য স্নায়ুবিক জটিলতাও দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা