,

 মার্কিন শ্বেতাঙ্গদের দল মুসলিম হত্যার প্রশিক্ষণ নিচ্ছে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলিমদের কোনো ধরনের ‘জাগরণ’ তৈরি হলে তাদের গুলি করে হত্যা করতে প্রশিক্ষণ শুরু করেছে টেক্সাস অঙ্গরাজ্যের একদল বর্ণবাদী শ্বেতাঙ্গ। বন্দুকের বুলেটে তারা লাগিয়ে নিচ্ছে শূকরের রক্ত, যাতে ওই বুলেট বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বুলেটবিদ্ধ মুসলিম জাহান্নামে চলে যায়।

2016_05_28_18_21_15_tbWHDNgWgyctUArEAyeu4qY1OPWW2o_original

ব্যুরো অব আমেরিকান ইসলামিক রিলেশন্স (বিএআইআর) নামের একটি সংগঠন দিয়ে যাচ্ছে এই প্রশিক্ষণ। সংগঠনটির মুখপাত্র ডেভিড রাইট বলেন, ‘জিহাদের পরবর্তী ধাপে শুধু বিচ্ছিন্ন এবং এলোমেলো হামলাই চালানো হবে না। তারা মানুষ হত্যা শুরু করবে, জনগণকে পাইকারি হারে জবাই করতে শুরু করবে।’

 

তিনি আরো বলেন, ‘আপনি কি মনে করেন, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং ওই পর্যায়ে পৌঁছে যাওয়া পর্যন্ত চেয়ে থাকি? সে পর্যন্ত আমি চেয়ে থাকবো না। আমি এখনই কিছু একটা শুরু করেছি।’বিএআইআর’র ধারণা, পশ্চিমা দেশগুলোতে হাজার হাজার মুসলিম শরণার্থী প্রবেশের ফলে সেখানে একটি মুসলিম জাগরণ দেখা দিতে পারে। এটি যুক্তরাষ্ট্রের আরভিং-ভিত্তিক একটি সংগঠন, যেখানকার একটি স্কুল থেকে ঘড়িবালক আহমাদ মুহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

 

প্রসঙ্গত, গত বছর বাড়ি থেকে একটি ঘড়ি তৈরি করে স্কুলে আনা পর সেটিকে বোমা ভেবে মোহাম্মদকে পুলিশে দেয় তার এক শিক্ষক। তার পরিবারের দাবি, মুসলিম হওয়ার কারণেই তার প্রতি এ আচরণ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘এজে প্লাস নিউজ’র এক ভিডিওতে দেখা যায়, বিএআইআর সদস্যরা একটি রেলপথের ধারে দাঁড়িয়ে হাতে বন্দুক দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে। রাইট বলেন, ‘আমাদের বুলেটের ভেতরে শূকরের রক্ত দেয়া থাকে, যাতে কোনো মুসলিমকে গুলি করার সঙ্গে সঙ্গে সে জাহান্নামে চলে যায়। কারণ তাদের ধর্ম এটাই বিশ্বাস করে।’

 

যুক্তরাষ্ট্রে ইসলামিকরণ বন্ধে সম্প্রতি একটি মসজিদের সামনে সশস্ত্র প্রতিবাদ জানিয়েছে বিএআইআর। তবে বিএআইআরের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ধর্মের লোকজন মিলে বিএআইআর-বিরোধী আন্দোলন শুরু করেছে। ইতিমধ্যে তারা একটি ফেসবুক পেজও খুলেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা