,

সেলিম ওসমানের এমপিপদ বাতিল ও গ্রেপ্তার দাবি মেননের

নিজস্ব প্রতিবেদক : মহাজোট সরকারের মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এক বিবৃতিতে নারায়ণগঞ্জের পিয়ার লতিফ সাত্তার স্কুলের প্রধান শিক্ষক শ্যামলকান্তি ভক্তকে স্থানীয় এমপি সেলিম ওসমান কর্তৃক অন্যায়ভাবে অপমানের প্রতিবাদ জানিয়ে তার এমপিপদ বাতিলসহ তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন।

10_129462

 

বিবৃতিতে মেনন বলেন, নিগ্রহ এবং ওই ঘটনাকে সাম্প্রদায়িক কার্ড খেলে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।বিবৃতিতে তিনি আরও বলেন, একইসঙ্গে সংবিধান ও প্রচলিত আইনের লঙ্ঘনের অপরাধে অপরাধী সেলিম ওসমানের সংসদ সদস্যপদ বাতিল করে অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

 

 

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে সকল ধর্মবিশ্বাসের চর্চার অধিকার আছে এবং সেই অধিকারের উপর কারো অযাচিত হস্তক্ষেপ কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র প্রধান শিক্ষকের পদ দখলের মতো নোংরা কাজের উদ্দেশ্যে নারায়ণগঞ্জের জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক পরিকল্পিতভাবে সম্মানিত শিক্ষক নিগ্রহের প্রেক্ষিতে সারাদেশে যখন প্রতিবাদ-বিক্ষোভের ঝড় উঠেছে, এমনকি সরকারের একাধিক মন্ত্রী যখন এ বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন, তখন সেলিম ওসমান বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অসৎ উদ্দেশ্যে হেফাজতে ইসলামের মতো ঘৃণ্য সাম্প্রদায়িক অপশক্তিকে সাথে নিয়ে সাম্প্রদায়িক নোংরা কার্ড খেলার অপচেষ্টা চালিয়েছেন। সর্বশেষ মতবিনিময় সভার নামে টাকা দিয়ে হেফাজতে ইসলামের লোকজন ভাড়া করে এনে তিনি সেখানে আরো নোংরা তামাশা করেছেন।

 

 

বিবৃতিতে কমরেড মেনন-বাদশা বলেন, নারায়ণগঞ্জেই শুধু নয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নাস্তিকতা কিংবা ধর্ম অবমাননার অজুহাত তুলে কিছুসংখ্যক দুষ্কৃতিকারী সামাজিক অসন্তোষ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আগে এই জাতীয় উগ্রতা চলতো সাম্প্রদায়িকতার নামে, এখন সেটাকে নাস্তিকতার রূপ দেয়া হয়েছে। এই বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার হয়েছিল শান্তি, সাম্য ও ভ্রাতৃত্বের ধর্ম হিসেবে। কিন্ত উগ্র ধর্মীয় সশস্ত্র জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা ইসলামের নামে আজ যেভাবে জঙ্গিবাদী অপতৎপরতা চালাচ্ছে তা পরিষ্কারভাবেই ধর্ম তো বটেই, এমনকি বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের বিরোধী। নারায়ণগঞ্জের সাংসদ সেলিম ওসমান সেই অপকর্মটিই সুপরিকল্পিতভাবে করেছেন এবং করে চলেছেন। এ জাতীয় অপকর্মকে প্রশ্রয় দেয়ার অর্থ হলো সংবিধান ও আইন পরিপন্থী কর্মকে উস্কে দিয়ে বাংলাদেশের প্রচলিত সামাজিক ও ধর্মীয় সহনশীলতার ধারাকে বিনষ্ট করা।

 

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে তাই সামাজিক শৃঙ্খলা, আন্তঃধর্মীয় সহনশীলতা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনাবোধ, আইনের শাসন এবং সংবিধান সমুন্নত রাখার প্রয়োজনে অবিলম্বে সেলিম ওসমানের সংসদ সদস্য পদ বাতিল ও তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা