,

মীর কাসেমের সঙ্গে দেখা করল পরিবার

 

নিজস্ব প্রতিবেদক : শনিবার বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মীর কাশেম আলীর সঙ্গে তার স্ত্রী ও পরিবারের লোকজন দেখা করেন বলে জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ।তিনি বলেন, কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, ছেলে মীর আহমেদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসমিন ও সুমাইয়া রাবেয়া এবং পুত্রবধূ সায়েদা তাহমিদা তার সঙ্গে দেখা করেন। কারাগারের একটি কক্ষে তারা প্রায় আধা ঘণ্টা জামায়াতের এ নেতার সঙ্গে কথা বলেন।

mir_kashem_ali1454989391

 

গত ৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফাঁসির রায় বহাল রাখার দুই দফায় তার আইনজীবী ও পরিবারের সদস্যরা দেখা করেন। তবে মৃত্যুদণ্ডের রায়ের চূড়ান্ত (প্রিন্টেড) কপি এখনও কারাগারে আসেনি বলে ওই কর্মকর্তা জানান।

 

মীর কাসেম এ কারাগারের ফাঁসির সেলে বন্দি রয়েছেন। গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মীর কাসেমকে মৃত্যুদ- দেয়। একই বছরের ৩০ নভেম্বর ট্রাইব্যুনালের মৃত্যুদ-ের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন এই আলবদর কমান্ডার। এ বছরের ৮ মার্চ দেয়া রায়ে আপিল বিভাগও তার মৃত্যুদ- বহাল রাখে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা