,

‘ত্রাণবঞ্চিত হবে না কোনো পরিবার ‘

 

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, তার মন্ত্রণালয়ে প্রচুর খাদ্য মজুদ আছে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্থ কোনো পরিবার ত্রাণবঞ্চিত হবে না।শনিবার নোয়াখালী জেলা প্রশাসন আয়োজিত “ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে আক্রান্ত জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি ও পূনর্বাসন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি”র সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

36989_b

 

সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকায় না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পাশাপাশি তাদের ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ স্বচক্ষে দেখে নির্দিষ্টকরণের জন্য নির্দেশ দেন।তিনি বলেন, জেলা প্রশাসককের চাহিদা অনুযায়ী সব ধরনের ত্রাণ পাঠানো হবে। তিনি নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য ৩ বান্ডেল টিন ও তৈরি খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ৯ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। পরে তিনি কোম্পানীগঞ্জ এলাকার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

 

 

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ আহমেদ, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, সকল দপ্তরের জেলা কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা