,

মেয়ে সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :মেয়ে সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। আজ শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে একটি মেয়ে সন্তানের জন্ম দেন মন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা।মন্ত্রীর পারিবারিক সূত্র এনটিভি অনলাইনকে খবরটি নিশ্চিত করেছে। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলেও পারিবারিক সূত্রে জানানো হয়।

untitled-3__1

 

পারিবারিক সূত্র আরো জানায়, আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের ৬৯তম জন্মদিন। আর ওই শুভদিনের মাত্র দুই দিন আগে পরিবারে এই নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে মন্ত্রীর পরিবার।এদিকে স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

 

২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার মেয়ে হনুফা আক্তারকে বিয়ে করেন রেলমন্ত্রী। বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল সেই জাকজমকপূর্ণ বিয়ে। বরযাত্রায় ছিল ছয়জন মন্ত্রী, এমপিসহ ৭০০ বরযাত্রীর বিশাল গাড়িবহর। পরে ঢাকায় সম্পন্ন হয়েছিল বিবাহোত্তর সংবর্ধনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা