,

‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই নির্বাচনে অংশগ্রহণ’

004_169175নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আমরা আগেই জানতাম, এই সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) আমলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না। তারপরেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। কারণ হলো বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে।’

শনিবার দুপুর পৌনে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি প্রতিনিধিদলের প্রধান নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপ থেকেই সিইসিকে আমরা বলে এসেছি যে, নির্বাচনে যে ব্যাপক সহিংসতা, কারচুপি হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশন জেনেশুনেও কিছু করছে না। ইসি ঘুমিয়ে আছে, তাদের জাগানোর চেষ্টাই বৃথা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমরা আসলে নির্বাচন কমিশনকে সহানুভূতি দেখাতে এসেছি। তাদের অসহায়ত্ব দেখে আমরা তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছি। নির্বাচন কমিশন অসহায়। সংবিধানে তাদের অনেক ক্ষমতা দেওয়া আছে। কিন্তু বাস্তবে তারা অসহায়ের মতো কিছুই করছে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা