,

জামালপুরে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল চারজনের

photo-1464427224নিউজ ডেস্ক : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠিরচর এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন নুরুল ইসলাম (৬৫), জিয়াউর রহমান (৩৫), মাজেদ (১৪) ও নবীরুল (১৫)। তাঁদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি উপজেলার কুতুবের চর গ্রামে। বাকি তিনজনের বাড়ি একই উপজেলার শেখপাড়া গ্রামে।

মাজেদ স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। আর নবীরুল নবম শ্রেণির ছাত্র।

এ সংঘর্ষে আহত হয়েছেন ইব্রাহিম নামে এক পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইউনুছ মিয়া বলেন, চারজন মারা গেছে বলে তাঁরা নিশ্চিত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন মুশায়ের-উল-ইসলাম জানান, আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ২০ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা