,

শেষ হলো ফারিয়া-জিতের ‘বাদশা’

23বিনোদন প্রতিবেদক : লন্ডনে ফারিয়াজিৎ এবং ফারিয়া। কলকাতার নির্মতা বাবা যাদব পরিচালিত যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছাবিটি দিয়ে প্রথম জোট বেঁধেছেন দুজনে।
ঢাকা-কলকাতা মিলিয়ে মার্চ মাস থেকে একসঙ্গে তাদের অভিনয় হয়েছে অনেক। দুই দেশে দুই দফায় ছবিটির কাজ হয়েছে।
এরপর মে মাসের ১৩ তারিখে ফারিয়া গিয়েছিলেন লন্ডনে। উদ্দেশ, জিতের সঙ্গে সেখানে ছবিটির বাকি শুটিং করা। ফারিয়া জানালেন, সেখানকার কাজও শেষ। আর তাই ফারিয়া-জিতের লন্ডন পর্ব শেষ বলা যায়।
ফারিয়া ফেসবুকের ইনবক্সে বলেন, ‘লন্ডনে দুটি গানের দৃশ্য ও ছবির অর্ধেক কাজ একটানে শেষ হয়েছে। বেশ দ্রুত ও ভালোভাবে শেষ হয়েছে এটি। বিশেষ করে পরিচালক বাবা যাদবের কাজে আমি মুগ্ধ। খুব গোছানো ও পরিকল্পিত কাজ করেন তিনি।’
লন্ডনে ১৮ দিনের সফর শেষে ফারিয়া দেশে ফিরবেন ১ জুন।
জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ‘বাদশা’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। ছবিটি পরিচালনা করছেন বাবা যাদব।
শিগগিরই ছবিটি সম্পাদনার টেবিলে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা