,

এবার চলে যাচ্ছেন ফিল্ডিং কোচ!

21স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে গত দুই বছর দুর্দান্ত পারফর্ম করেছে মাশরাফি বাহিনী, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। বাংলাদেশ দলের সাফল্যের পেছনে চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি সমানভাবে অবদান রেখেছেন বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।

বোলিং কোচ হিথ স্ট্রিকের বাংলাদেশ ছাড়া প্রায় নিশ্চিত। এবার সেই পথে হাঁটছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলও। স্ট্রিকের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেয়ার দুই দিনের মধ্যে পাওয়া গেল নতুন দুঃসংবাদ। স্ট্রিকের সঙ্গে হ্যালসলও ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়তে পারেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বস্ত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

তবে রিচার্ড হ্যালসলের দায়িত্ব ছাড়ার ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছুই জানেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। লোক মুখে তিনিও এ বিষয়টি শুনেছেন। বলেন, ‘হ্যালসলের বিষয়টি আমি শুনেছি, তিনি দায়িত্ব ছাড়তে পারেন। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানাননি।’

বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল যদি বাংলাদেশের দায়িত্ব ছাড়েন, সেক্ষেত্রে দ্রুতই নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করবে বিসিবি। এ বিষয়ে আকরাম খান, ‘যদি তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আমাদেরকে নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করতে হবে।’

ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়ার পর ২০১৪ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব বুঝে নেন রিচার্ড হ্যালসল। বিসিবির সঙ্গে তার দুই বছরের চুক্তি শেষ হতে যাচ্ছে এ বছরের জুন মাসে । বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে ইংল্যান্ডে অবস্থান করা রিচার্ড হ্যালসল তার সিদ্ধান্ত প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাধ্যমে জানিয়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে। বাংলাসেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা