,

প্রীতি ম্যাচে আর্জেন্টিনার জয়

messi20160528043457স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিল আর্জেন্টিনা। নিজেদের একমাত্র প্রীতি ম্যাচে হিগুয়াইনের দুর্দান্ত এক গোলে হন্ডুরাসকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে এ ম্যাচে ইনজুরিতে পড়েছেন দলের প্রাণ ভোমরা মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লাগে তার।

পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মেসির আর্জেন্টিনা। ম্যাচের ২৪ মিনিটে মেসির বাড়ানো বলে গোল করতে ব্যর্থ হন ডি মারিয়া। তবে ম্যাচের ৩১ মিনিটে মনে রাখার মত এক গোল করে দলকে লিড এনে দেন হিগুয়াইন। বাঁ দিক থেকে মার্কোস রোহোর বল ধরে ঘুরে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে জড়িয়ে দেন নাপোলির এই স্ট্রাইকার। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা।

বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ডি মারিয়া-হিগুয়েনরা। ম্যাচের ৬৯ মিনিটে আগুয়েরোর শট গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর গাব্রিয়েল মেরকাদোর শট বাঁ পোস্ট লাগলে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। আর শেষ ১০ মিনিটে সুযোগ কাজে লাগাতে পারেনি ডি মারিয়া আর মেসির জায়গায় মাঠে নামা সেভিয়ার মিডফিল্ডার এভার বানেগা। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে আগামী ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা