,

তিতাসে ভোটকেন্দ্রে সংঘর্ষ, গুলি আহত অর্ধশতাধিক

fileনিউজ ডেস্ক : কুমিল্লার তিতাস উপজেলার শাতানি ইউনিয়নে কেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে অন্তত গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে ওই ইউনিয়নের স্বরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শামসুল হক ও বিদ্রোহী প্রার্থী মজিবুল হকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিতাস থানার ওসি মনিরুল ইসলাম।

তিনি জানান, ওই ইউনিয়নের স্বরসতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা দখলের চেষ্টা করে। এ সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কেন্দ্রে র‌্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে